আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিদ্যুৎ খাতে উত্তরাধিকার সূত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেন, "বিএনপি কথা ও কাজে অসামঞ্জস্য দেখাচ্ছে।"
৬ জুন শনিবার, দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্জু অভিযোগ করেন যে, বিএনপি দুই মাস আগে বিদ্যুতের দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বর্তমানে তারা সেই প্রতিশ্রুতি মানছে না।
তিনি আরও বলেন, "বিএনপি অসামঞ্জস্য বাজেট করতে যাচ্ছে, যা জনগণকে রাজপথে নামতে বাধ্য করবে।" মঞ্জু সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ব্যাংকের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবি জানান।
এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, "আশা ছিল বিএনপি সংস্কারের পথে আসবে, কিন্তু তারা ফ্যাসিবাদের পথেই হাঁটছে।"