সরকারি দল বিএনপি বাজেট অধিবেশন শুরুর পূর্বে একটি সংসদীয় দলের সভা করেছে। শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। প্রধান হুইপ নুরুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন রোববার বিকেলে বসতে যাচ্ছে। আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এটি ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন, এর আগে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ১১ মার্চ।