শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের (এমপি) সংসদীয় সভা শুরু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় স্বাগত বক্তব্য দেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন বলে জানা যায়।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং আসন্ন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। বিকেল ৩টায় এই অধিবেশন শুরু হবে।

এদিকে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শনিবার থেকে জাতীয় সংসদ ভবন এলাকা এবং রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

বিজ্ঞাপন