বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
রাজনীতি

১১ জুন বাজেট উত্থাপন: চিফ হুইপের ঘোষণা

১১ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন হবে, জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম।

১১ জুন বাজেট উত্থাপন: চিফ হুইপের ঘোষণা

আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম। শনিবার সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা শেষে তিনি এ তথ্য জানান।

চিফ হুইপ বলেন, ‘১১ জুন বাজেট উত্থাপন করা হবে। এরপর সকাল–বিকেল সেশন বসবে। আর ৩০ জুনের মধ্যে বাজেট পাস হবে।’

সভায় প্রধানমন্ত্রী সব মন্ত্রীর কথা শুনেছেন এবং সব মন্ত্রণালয়ের কাজের বিষয়ে তিনি অবগত রয়েছেন বলে জানান তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কারিকুলাম পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেন।

মিড ডে মিলে যারা মানসম্মত খাবার দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান চিফ হুইপ।

চীনের সাথে ১ হাজার শয্যাবিশিষ্ট ৫টি হাসপাতাল নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতাল শুধুমাত্র নারী ও শিশুদের জন্য নির্ধারিত হবে।

তিনি আরও বলেন, ‘তেল আনতে ইতিমধ্যে এক লাখ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে। সরকার দেশে অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ নিচ্ছে।’

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন বলেও জানান তিনি। বাজেট অধিবেশন শুরুর আগের দিন সংসদীয় দলের এই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার বিকেল থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ত্রয়োদশ সংসদ গঠনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল ১১ মার্চ।

বিজ্ঞাপন