সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল, সংবাদ কার্যক্রম শুরু

বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল, সংবাদ কার্যক্রম শুরু।

বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল, সংবাদ কার্যক্রম শুরু

সরকার অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার পর পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার সুযোগ পেলো।

বাংলা এডিশন ২০২৫ সালের ১৬ জুলাই বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, সিভিল সোসাইটি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। তবে প্রতিষ্ঠার মাত্র কয়েক মাসের মাথায়, ওই বছরের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার পোর্টালটির নিবন্ধন বাতিল করে।

বর্তমান সরকারের সিদ্ধান্তের পর বাংলা এডিশন কর্তৃপক্ষ নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আবেদন করেছিল। শুরু থেকেই পোর্টালটি জুলাইয়ের স্মৃতি, ইসলাম ও মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু, সাধারণ মানুষের অধিকার এবং দেশবিরোধী ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশকে অগ্রাধিকার দিয়ে আসছে।

নিবন্ধন ফিরে পাওয়ার পর পোর্টালটি অতীতের মতো ভবিষ্যতেও সত্য, ন্যায় ও মজলুম মানুষের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন