মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দেশ সংকটে বিএনপির ওপর দায়িত্ব দেয় জনগণ: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সংকটে জনগণ বিএনপির ওপর দায়িত্ব দেয়।

দেশ সংকটে বিএনপির ওপর দায়িত্ব দেয় জনগণ: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনগণ যখনই সংকটে পড়ে, তখন তারা সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই অর্পণ করে।

তিনি রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, সংকটকালে সঠিক নেতৃত্ব দেওয়া বিএনপির প্রধান দায়িত্ব।

মন্ত্রী আরও উল্লেখ করেন, দলের অভ্যন্তরে সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা করলে তার চূড়ান্ত লাভ হবে 'গুপ্ত ও পলাতক বাহিনীর'।

মন্ত্রী সকলকে দায়িত্বশীল আচরণ করতে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামনে বিএনপিকে কঠিন সময় পার করতে হবে।

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় জেলার পাঁচ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন