বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

বিএনপিকে হুমকি দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছে হুমকিদাতারা

বিএনপিকে হুমকি দেওয়ার পর পালিয়ে গেছেন হুমকিদাতারা, মন্তব্য সমাজকল্যাণমন্ত্রীর।

বিএনপিকে হুমকি দেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছে হুমকিদাতারা

বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে না দেওয়ার হুমকি দেওয়া ব্যক্তিরা বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, বিএনপির শিকড় জনগণের মাঝে গভীরে প্রোথিত, তাই কোনো ধরনের ষড়যন্ত্র বা চাপ দিয়ে এই দলকে সরানো সম্ভব নয়।

মন্ত্রী বলেন, "বিএনপি কখনো দেশ ছেড়ে পালায়নি এবং কারও কাছে আত্মসমর্পণও করেনি।" তিনি উল্লেখ করেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং খালেদা জিয়া জনগণকে কখনো একা ফেলে যাননি।

মন্ত্রী রাজনৈতিক প্রতিপক্ষকে গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানিয়ে বলেন, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন। তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে।

মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা বিএনপিকে ভয় দেখান, তারা জনগণের কাছে আসুন। জনগণ যাদের দায়িত্ব দিবে, তারাই দায়িত্ব পালন করবে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন