বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপে ১২ নভেম্বর ৮০টি উপজেলার সকল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসিরুদ্দিন ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, প্রথম ধাপে ১২ নভেম্বর ভোটগ্রহণের জন্য ৬৩ জেলার উপজেলা নির্বাচিত হয়েছে, তবে ঠাঁকুরগাও জেলা বাদ থাকবে।
দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল এবং সপ্তম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।