বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের গণতন্ত্র রক্ষার আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের গণতন্ত্র রক্ষার আহ্বান

সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করাই সবচেয়ে বড় দায়িত্ব।

মঙ্গলবার সিলেটে নাগরিক সংবর্ধনায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী দলকে তাগিদ দিয়েছেন। রাষ্ট্রপতি একদিনের সফরে সিলেট যান এবং সেখানে পৌঁছেই জিয়ারত করেন হযরত শাহজালাল ও হযরত শাহপরাণের মাজার।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্রকে রক্ষা করাটা এখন আমাদের সবচেয়ে বড় কাজ। আজকে বিরোধীদল আছেন, সরকারি দল আছেন। আমি মনে করি, সরকারি দল–বিরোধীদলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক অবস্থাটা টিকিয়ে রাখা।"

তিনি গণতন্ত্রের জন্য অনুকূল সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেন এবং দলনিরপেক্ষ থেকে পাঁচ বছর তার সাংবিধানিক দায়িত্ব পালনের প্রত্যয়ও জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, "ত্যাগ–তিতিক্ষার বিনিময়ে, বহু রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে, দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছি।"

সংবর্ধনা শেষে সরকারের মন্ত্রী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন