বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ইসির নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সাথে আলোচনা হয়নি: মীর শাহে আলম

ইসি সরকারের সাথে আলোচনা না করেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে দাবি করেছেন মীর শাহে আলম।

ইসির নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের সাথে আলোচনা হয়নি: মীর শাহে আলম

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশন (ইসি) সরকারের সাথে আলোচনা না করেই সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই দাবি করেন। মীর শাহে আলম বলেন, "ইসি স্বাধীন এবং সাংবিধানিক অধিকার রয়েছে নির্বাচন পরিচালনার। কিন্তু ইসির ঘোষিত সময়সূচি সরকার জানে না।"

তিনি আরও জানান, সরকারের সাথে কোনো পত্র যোগাযোগ বা আলোচনা হয়নি। প্রচলিত নিয়ম অনুযায়ী, নির্বাচনের তারিখ ঘোষণা করার আগে সরকারের সাথে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, "আইনশৃঙ্খলা কমিটির সভার পরই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে, যা এই ক্ষেত্রে হয়নি।"

বিজ্ঞাপন