মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

একসঙ্গে হবে উপজেলার সব ইউপির নির্বাচন: ইসি সচিব

এক উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন হবে, জানান ইসি সচিব আখতার আহমেদ।

একসঙ্গে হবে উপজেলার সব ইউপির নির্বাচন: ইসি সচিব

সারাদেশে স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন কয়েক ধাপে অনুষ্ঠিত হবে, তবে কতগুলো ধাপে তা এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক, অর্থাৎ একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, 'এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে, বাকিগুলো অন্য ধাপে হলে একটা বিশৃঙ্খলা হয়ে যাবে। তাই একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে এবং কয়েক ধাপে হবে নির্বাচন।'

এছাড়া, স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়ে ২৪ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তাবনা দেওয়ার কথা জানিয়েছে একটি কমিটি। পরবর্তীতে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

ইসি সচিব আরও জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন