মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা-৮ আসনে ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন।

ঢাকা-৮ আসনে ভোটার এলাকা স্থানান্তর করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

পূর্বে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেন তিনি।

নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাফতরিক নথি পরীক্ষা শেষে তার ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।

বিজ্ঞাপন