শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

তাইওয়ানে স্থানীয় সরকারের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে ২২টি শহর ও জেলায়।

তাইওয়ানে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু

তাইওয়ানে ২২টি শহর ও জেলায় স্থানীয় সরকারের বিভিন্ন পদে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয় এবং এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সন্ধ্যার দিকে ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। ভোটগ্রহণের জন্য স্কুল, মন্দির ও কমিউনিটি সেন্টারসহ বিভিন্ন স্থানে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবারের নির্বাচনে দেশের বড় শহরগুলোতে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত জমজমাট হয়েছে।

বিশেষ করে রাজধানী তাইপের মেয়র পদে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) ও বিরোধীদল কুওমিনতাং (কেএমটি)-এর মধ্যে লড়াই রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।

‘নাইন-ইন-ওয়ান’ নামে পরিচিত এই নির্বাচনে স্থানীয় সরকারের নয় ধরনের পদে প্রায় ১১ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন