শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানালো।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাইবিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) এবং অফিসার ইনচার্জ (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যাচাই-বাছাই ছাড়া মনগড়া তথ্য প্রকাশ করে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। বিশেষ করে, নতুন দায়িত্ব পাওয়ার পর কর্মকর্তাদের লক্ষ্য করে অপপ্রচার বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তবে, কোনো পুলিশ সদস্য অতীতে অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিবৃতিতে দাবি করা হয়, এসব অপপ্রচারের উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা এবং জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়, মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

এছাড়া, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন