বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে।

পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানালো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পুলিশের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, একটি চক্র এবং বিগত সরকারের সুবিধাভোগী একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন ও মনগড়া পোস্ট ছড়িয়ে দিচ্ছে।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। সংগঠনটি জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান সরকারের অধীনে পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নতুন উদ্যমে কাজ শুরু করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহিনীর জনসেবা ও পেশাদারিত্ব আরও জোরদারে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি দাবি করে, একটি চক্র পরিকল্পিতভাবে অপতৎপরতা চালাচ্ছে যাতে পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন।

বিশেষ করে দুর্নীতি, অপরাধ ও অনিয়ম দমনে কঠোর অবস্থান নেওয়া দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করা হয়। অপপ্রচারকারী চক্রটি মিথ্যা ও গুজবনির্ভর পোস্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল করার চেষ্টা করছে।

আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞদের উদ্ধৃত করে সংগঠনটি জানায়, এ ধরনের অপপ্রচার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা দুর্বল করে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টার অংশ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এসব অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি অব্যাহত থাকবে। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, আইন প্রয়োগে পুলিশ সদস্যরা আরও কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।

বিজ্ঞাপন