বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন দিল নিকার

নিকার তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন করেছে।

নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন দিল নিকার

‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার) তিনটি নতুন উপজেলা এবং একটি থানা অনুমোদন করেছে। নতুন উপজেলা তিনটি হলো চট্টগ্রামের ‘ফটিকছড়ি উত্তর’, কুমিল্লার ‘বাঙ্গারা’ এবং ময়মনসিংহের ‘পাগলা’। নতুন থানা হচ্ছে চট্টগ্রামের ‘হালদা’。

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার ১২১তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

নিকার প্রস্তাব অনুযায়ী, নতুন উপজেলার মধ্যে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠন করা হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে ‘বাঙ্গারা’ উপজেলা এবং ময়মনসিংহ জেলার গফরাগাঁও উপজেলার পাগলা থানার ৮টি ইউনিয়ন নিয়ে ‘পাগলা’ উপজেলা গঠন করা হয়েছে।

এছাড়া, চট্টগ্রামের হাটাজারি থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন