বুধবার, ০১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপন

পূর্বাচলে নতুন ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ৪১ পুলিশ বক্স স্থাপন

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জন্য ৪টি থানা, ৬টি তদন্তকেন্দ্র ও ৪১টি পুলিশ বক্স স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে।

আইজিপি আরও জানান, ইতোমধ্যে পুলিশের জন্য ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন