বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে।

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নাগরিক সমস্যার সমাধানে সরকারের ওপর নির্ভর না করে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যা সমাধান অভিযানের পর তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, "পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী।" তিনি নাগরিকদের নিজেদের বর্জ্য ড্রেনে ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিদ্যুৎ সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, "সরকার, বিরোধী দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগেই এসব সমস্যার দ্রুত সমাধান সম্ভব।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি পরিবার থেকেই সন্তানদের চলাফেরা ও সঙ্গ সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন