সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মক্কা চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্যাক্টে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মক্কা চুক্তি নিয়ে ইতিবাচক আলোচনা, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্যাক্টে অংশগ্রহণ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'মক্কা চুক্তির ব্যাপারে ইতিবাচক আলোচনা হচ্ছে। মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভূক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক। কোনো ঝুঁকি দেখছে না ঢাকা।'

এর আগে, নিজ দপ্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী এক-চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে শিগগিরই প্রতিমন্ত্রী পর্যায়ের কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, 'চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হবে। সময় এখনো নির্ধারিত হয়নি।'

বিজ্ঞাপন