নবীনগর-চন্দ্রা হাইওয়েতে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী হামিম উল করিম বিভব (১৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনার শিকার হন বিভব। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়।
বিভবের মৃত্যুতে তার পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তিনি যমুনা টিভির রিপোর্টার বিজয়ের ছোট ভাই।