মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ৬৩ জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড, ৬৩ জন আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬৩ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শান্তিধারা এলাকার জামিয়াতুল আশরাফিয়া মাদরাসায় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আহতদের রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গুরুতর আহত ৪ জনের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন