মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ফতুল্লার মাদরাসায় আগুনে অসুস্থ ১৫ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

ফতুল্লার মাদরাসায় আগুনে অসুস্থ ১৫ শিক্ষার্থী ঢাকায় ভর্তি, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ফতুল্লার মাদরাসায় আগুনে অসুস্থ ১৫ শিক্ষার্থী, ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় অসুস্থ আরও ১৫ শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে এসেছে। এর ফলে হাসপাতালটিতে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৬৩ জন হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আক্রান্তদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউতে রাখা হয়েছে। অন্যদেরও প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ শিকদার আরও জানান, আগুনের ঘটনায় নতুন রোগী হাসপাতালে আসছে। সোমবার রাত দেড়টার দিকে মাদরাসায় আগুন লাগে। আজ সকাল পর্যন্ত প্রথমে অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থীদের মধ্যে নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭) সহ আরও অনেক শিক্ষার্থী রয়েছেন। নতুন করে আসা শিক্ষার্থীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন