সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ফ্যাসিস্টদের ক্ষমতায় ফেরার অভিযোগ রিজভীর

রিজভী অভিযোগ করেছেন, ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়।

ফ্যাসিস্টদের ক্ষমতায় ফেরার অভিযোগ রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, পলাতক ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে ও পার্শ্ববর্তী দেশ থেকে মদদ নিয়ে আবার ক্ষমতায় আসতে চায়।

আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়।

রিজভী বলেন, "পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা জনগণ সফল হতে দেবে না।" তিনি উল্লেখ করেন, দেশের জনগণ আবার ফুঁসে উঠেছে এবং শেখ হাসিনাকে আর দেখতে চায় না।

তিনি আরও অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে দেশের অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে এবং এখন তারা দেশে এসে আবার সুখের স্বর্গ করতে চাইলে জনগণ তা মেনে নেবে না।

রিজভী সতর্ক করেন যে, যদি তারা দেশে প্রবেশের চেষ্টা করেন, তবে ৩৬ জুলাইয়ের মতো তাদের আবার বিতারিত করা হবে। এ সময় দক্ষিণ বিএনপি কমিটির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

বিজ্ঞাপন