রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে হত্যার নতুন হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
থানায় বসে থাকা অবস্থায় একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে কল করে হত্যার হুমকি দেওয়া হয়। এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. মিতুকে বেশ কয়েকদিন ধরেই হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
জানা যায়, অভিযোগ করতে থানায় গেলেই তাকে একটি বাংলাদেশি ফোন নম্বর থেকে কল দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। ফোনের ওপার থেকে বলা হয়, হাতুড়ি দিয়ে তার হাত ভাঙা হবে।
ডা. মিতু পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তিনি দেশে ফিরে বিষয়টি নিয়ে কথা বলতে প্রস্তুত আছেন। এ সময় তাকে উদ্দেশ্য করে অশালীন বাক্যও ব্যবহার করা হয়।
এনসিপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।