কুমিল্লায় আর্জেন্টিনা ও মিশরের ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার বাসিন্দা। তিনি মো. মতিউর রহমানের ছেলে ও পেশায় একজন মিশুক চালক ছিলেন।
কুমিল্লা ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই সংকর কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত শরিফুল মিশরের সমর্থনে খেলা দেখছিলেন।
এ সময় বাবু ও মঈন নামে দুইজন আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে তার বাদ-বিতণ্ডা ও হাতাহাতি হয়। সংঘর্ষের এক পর্যায়ে শরিফুলের মৃত্যু হয়।