রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার ব্রাজিলের পারানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, দুই দিনের রাষ্ট্রীয় শোক
অপরাধ

নেত্রকোণায় ১৩ বছর পর ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃ-পরিচয় নির্ধারণ

নেত্রকোণায় ১৩ বছর পর ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃ-পরিচয় নিশ্চিত করেছে আদালত।

নেত্রকোণায় ১৩ বছর পর ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃ-পরিচয় নির্ধারণ

নেত্রকোণায় আদালত ১৩ বছর পর এক বিধবাকে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃ-পরিচয় নিশ্চিত করেছে। বুধবার (৮ জুলাই) নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন।

আদালত জানায়, ২০১৩ সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের বাসিন্দা মো. হেলাল এক বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনায় ১০ মার্চ ভুক্তভোগীর বোন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা করেন।

মামলার বিচার চলাকালে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া কন্যাশিশুর এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হয়, যা অভিযুক্তের পিতৃত্ব নিশ্চিত করে।

মামলার তদন্ত, পুলিশের চার্জশিট এবং ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত এ রায় দেন। রায়ে মো. হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নূরুল কবীর রুবেল এবং বাদীপক্ষে আইনজীবী ছিলেন মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।

বিজ্ঞাপন