রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অপরাধ

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, গুরুতর আহত

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

মিরপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি, গুরুতর আহত

রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর–১০ এর চৌরঙ্গী মার্কেটের নিচে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিজু তার অফিসের নিচে দাঁড়িয়ে ছিলেন। এসময় জাকির হোসেন শান্তর নেতৃত্বে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে সিজুর কোমড় এবং দুই পায়ে জখম হয়।

আহত অবস্থায় সিজুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, গুলি করার সময় স্থানীয়রা ধাওয়া করে শান্ত ভূঁইয়া নামের এক যুবককে আটক করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্ত ভূঁইয়াকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। আহত সিজু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন