রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত মিয়ানমারে বৌদ্ধ মন্দিরে বিমান হামলায় নিহত ১৪, আহত ২০ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১৫, আহত ১৩০ মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক আলাস্কার সামরিক স্থানের কাছে চার্টার বিমানের দুর্ঘটনায় ৮ জন নিহত ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৭২ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত, ৩০ জন আহত লালমনিরহাটে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসার নৈশপ্রহরী গ্রেফতার
অপরাধ

ফেনীতে মাদরাসা ছুটির পর ৮ বছরের হাবিবার মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মাদরাসা ছুটির পর ৮ বছরের হাবিবা অটোরিকশার চাপায় নিহত হয়েছেন।

ফেনীতে মাদরাসা ছুটির পর ৮ বছরের হাবিবার মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় উম্মে হাবিবা (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে রাজাপুর ইউনিয়নের বাতশিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবা জামাল মুহুরি বাড়ির আরব আমিরাত প্রবাসী মো. শহীদ উল্যাহর মেয়ে। তিনি স্থানীয় বাতশিরি তালিমুল কোরআন মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। পরিবারের দুই সন্তানের মধ্যে তিনি বড় এবং তার একটি ছোট ভাই রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাদরাসা ছুটির পর হাবিবা তার সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বাতশিরি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন