বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৩

জয়পুরহাটে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৩।

জয়পুরহাটে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ৩

জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন, যিনি পাঁচবিবি উপজেলা শহরের বালিঘাটা এলাকার বাসিন্দা। অপর নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়।”

ওসি আরও জানান, “এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং আহত হন আরও তিন নারী যাত্রী।” পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন