বুধবার, ০৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলায় ৪ আসামি গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় সুমন হত্যা মামলায় পুলিশ আরও ৪ আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ভাঙ্গা পৌরসভার আসামদিয়া গ্রামের শফিকুল ইসলাম মোল্লা (৪০), রবিউল মাতুব্বর (৩০), তানজির (৩২), এবং ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামের নাসির আলী (৩০)। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, গত সপ্তাহে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে সুমন শেখ নিহত হন। নিহতের বাবা মিলন শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন।

এদিকে, কয়েক মাস আগে কাপুড়িয়া সদরদী গ্রামের যুবকদের মধ্যে মারধরের ঘটনায় দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যদিও বিষয়টি মীমাংসা করা হয়, তবে সেই বিরোধের জের ধরে গত ৩০ জুন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে এলাকায় সংঘর্ষ হয়, যার ফলে সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিজ্ঞাপন