বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢামেকের জরুরি বিভাগে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে ৬০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) পেছন থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী জানান, সকালবেলা খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের ওসেকের পেছনের ফুটপাত থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে তিনি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘এখনো আমরা ওই বৃদ্ধের নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার জন্য ইতিমধ্যেই সিআইডির ক্রাইম ইউনিটকে খবর দেয়া হয়েছে।’

তিনি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন