মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে ধর্ষণের শিকার দুই বছরের শিশু হাসপাতালে ভর্তি

রাজধানীতে ধর্ষণের শিকার দুই বছরের শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানীতে ধর্ষণের শিকার দুই বছরের শিশু হাসপাতালে ভর্তি

রাজধানীর দক্ষিণখান থানার কাওলা শেখবাড়ি এলাকায় ধর্ষণের শিকার দুই বছরের একটি শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গোয়েন্দা পুলিশের এক বার্তায় জানানো হয়েছে, ভুক্তভোগী শিশুর মা একজন গৃহকর্মী। ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। তাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। ভুক্তভোগী শিশুর অবস্থার অবনতি ঘটেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা মামা জানান, শিশুটির মা তাকে ঘুম পাড়িয়ে রেখে কাজে যান। দুপুর আনুমানিক আড়াইটায় শিশুটির মা বাসায় ফিরে দেখেন, সে রক্তাক্ত অবস্থায় উলঙ্গ হয়ে বিছানায় পড়ে আছে।

ভুক্তভোগীকে জিজ্ঞাসা করা হলে, সে তার পাশের বাসার ১০ বছর বয়সী এক শিশুর দিকে ইঙ্গিত করে। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, পরে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটি জরুরি বিভাগের ২১২ নাম্বার ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন