মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত, গুরুতর আহত ২

পাকুন্দিয়ার সংঘর্ষে ৩ জন নিহত, গুরুতর আহত ২।

পাকুন্দিয়ায় বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত, গুরুতর আহত ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার সুখিয়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও গরু বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পিকআপে থাকা নরসিংদী জেলার শিবপুর উপজেলার কুন্দাই গ্রামের বিল্লাল (৩৫), খুরশেদ (৬০) এবং পিকআপের চালক খোকন (৩৯)। এছাড়া, দুর্ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা গরু ভর্তি পিকআপকে চাপা দেয়। ঘটনাস্থলেই পিকআপে থাকা তিনজনের মৃত্যু হয়।

আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নূর মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন