মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

শ্রীলঙ্কার কারাগারে সংঘর্ষে ২৩ জন নিহত, আহত শতাধিক।

শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষে নিহত ২৩, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোম্বো শহরের একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

সোমবারের এই সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ১৬ জন বন্দি এবং ৪ জন কারারক্ষী রয়েছেন। নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানান, হাসপাতালটিতে ২৩টি মরদেহ এসেছে এবং আহত বন্দি ও কারারক্ষীদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কান পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। সংঘর্ষের কারণ জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সংঘর্ষের পর কারাগারের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি বাসগুলোতে আহত বন্দিদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

বিজ্ঞাপন