মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নরসিংদীতে পুকুরে ডুবে নিহত ৪ শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীতে খালে গোসল করতে গিয়ে চার শিশুর মৃত্যু, তদন্ত চলছে।

নরসিংদীতে পুকুরে ডুবে নিহত ৪ শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীর রায়পুরা উপজেলায় খালে গোসল করতে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, মো. শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯), মো. রুবেলের মেয়ে জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদরাসার বিরতিতে ছয়জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। চার শিশু পানিতে তলিয়ে গেলে দুইজন পাড়ে উঠে স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা খালে নেমে একে একে চার শিশুকে উদ্ধার করে।

একটি শিশু ঘটনাস্থলেই মারা যায়। পরে তিন শিশুকে দ্রুত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালের পথে তাদের মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাদের হার্টবিট পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহত শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন