শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইরান বন্দর অবরোধ পুনরায় আরম্ভ, উপসাগরে হামলা অব্যাহত যুক্তরাষ্ট্রের হামলা, ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ
জাতীয়

মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন রুবাইয়া মেহজাবিন সুহি

মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ জানিয়েছে, রুবাইয়া মেহজাবিন কলেজের শিক্ষার্থী নন।

মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন রুবাইয়া মেহজাবিন সুহি

ঢাকা, ১৭ জুলাই ২০২৬: চলমান এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিনকে নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কলেজের একজন শিক্ষার্থী নন।

কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলাম আজ (১৬ জুলাই) ঢাকার তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, রুবাইয়া মেহজাবিন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন, কিন্তু শৃঙ্খলাজনিত কারণে তাকে কলেজ থেকে ট্রান্সফার সার্টিফিকেট প্রদান করা হয়।

জিডিতে আরও বলা হয়, রুবাইয়া বর্তমানে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নন এবং তার প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করার অধিকার নেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি মাইলস্টোন কলেজের পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী বক্তব্য প্রদান করছেন।

এতে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে উল্লেখ করা হয়। কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছে।

বিজ্ঞাপন