বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীরা টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলন করেছেন। তাদের তিন দফা দাবির মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হকের পদত্যাগও রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে এবং সকল ইউনিটকে শিক্ষার্থীদের পাশে থাকার নির্দেশ দিয়েছে। সংগঠনটির সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন কর্মসূচি পালন করছেন।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থীরা যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ার মতো সমস্যার মুখোমুখি হচ্ছেন।

সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সহায়তা করার আহবান জানিয়েছে। তবে সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা করতে হবে।

বিজ্ঞাপন