রাজধানীর হাতিরঝিলে একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সকালে হাতিরঝিল ১ নম্বর ব্রিজের নিচে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে জানানো হয়েছে।