বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে শোরগোল, সংশোধনের পর ১ হাজার ৯৬৩ টাকা

মাগুরায় একটি গ্রাহকের নামে ভৌতিক ৫০৬ কোটি টাকার বিদ্যুৎ বিল ইস্যু, পরে সংশোধন করে ১ হাজার ৯৬৩ টাকায় পরিশোধ।

মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে শোরগোল, সংশোধনের পর ১ হাজার ৯৬৩ টাকা

মাগুরায় একটি আবাসিক গ্রাহকের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যু করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে ৪ জনকে শোকজ করা হয়েছে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসে এ ঘটনা ঘটে। বিলটি ছিল মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের গ্রাহক মোছা. আলেয়া খাতুনের নামে। সংশোধনের পর গ্রাহক মাত্র ১ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছেন।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপককে (জিএম) বরখাস্ত করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেন।

ভুক্তভোগী গ্রাহক আলেয়া খাতুন জানান, বিদ্যুৎ বিভাগের খামখেয়ালির কারণে এমন ভৌতিক বিল এসেছে, যা তাকে চরম দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির শালিখা উপজেলার আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম জানান, মিটারের ইউনিটের পরিমাণটি ঠিক ছিল এবং বিলের কপিটি সংশোধন করে দেওয়া হয়েছে।

বিলের কপির তথ্য অনুযায়ী, গ্রাহকের এক মাসে বিদ্যুৎ ব্যবহার হয়েছে মাত্র ২৩৫ ইউনিট। তবে এর বিপরীতে মোট বিল দেখানো হয়েছিল ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা, যার সঙ্গে ভ্যাট ছিল ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করলে বিলম্ব মাশুলসহ তা বেড়ে দাঁড়াতো ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। বিলটি ১০ সেপ্টেম্বর ইস্যু করা হয় এবং পরিশোধের শেষ তারিখ ছিল ২৯ সেপ্টেম্বর।

বিজ্ঞাপন