বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সিনেমার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত সিনেমা তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ সম্প্রতি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কনটেন্ট পরিবর্তনের অংশ হিসেবে সিনেমা দুটি আপাতত সরানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

‘লালসালু’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায় এবং এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকীর আহমেদসহ আরও অনেকে। অন্যদিকে, ‘চিত্রা নদীর পারে’ ১৯৯৮ সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছেন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদসহ অন্যান্য শিল্পীরা।

চলচ্চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এর স্বত্বাধিকারী কাজী রিটন জানান, তানভীর মোকাম্মেলের সিনেমা দীর্ঘদিন ধরে বিমান বাংলাদেশে প্রদর্শিত হয়ে আসছিল। তবে দুই মাস আগে তাদের জানানো হয় যে, সিনেমা দুটি আর প্রদর্শন করা হবে না।

কাজী রিটন বলেন, ‘১০ বছরের বেশি সময় ধরে সিনেমা দুটি প্রদর্শিত হয়েছে। তাই আপাতত না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে আবার দেখানো হবে।’

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে জানান, ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্টের কনটেন্ট নিয়মিত পরিবর্তন করা হয়। লাইসেন্স চুক্তি, স্টোরেজের সীমাবদ্ধতা এবং যাত্রীদের সন্তুষ্টির কারণে এই পরিবর্তন প্রয়োজন।

বিজ্ঞাপন