রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে
জাতীয়

অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য 'ডিফেন্স কলোনি' ও 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়ন

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য 'ডিফেন্স কলোনি' ও 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা।

অবসরপ্রাপ্ত সৈনিকদের জন্য 'ডিফেন্স কলোনি' ও 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়ন

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএসবি) পরিদর্শন করেছেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের 'এক পদ, এক বেতন' নীতি বাস্তবায়নের কথা জানান।

৩০ জুলাই বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে বিএসবি কার্যালয় পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

প্রতিরক্ষা উপদেষ্টা জানান, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং দিনাজপুর জেলায় 'ডিফেন্স কলোনি' প্রকল্পের জন্য জমি নির্ধারিত হয়েছে। তিনি এসব জেলায় প্রকল্পটি বাস্তবায়নের কাজ শুরুর নির্দেশনা দেন।

ড. শামছুল ইসলাম বলেন, দেশের সেবায় নিবেদিত প্রাক্তন সৈনিকদের অর্জিত অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মানজনক শেষ বিদায় নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে অবসরপ্রাপ্ত সৈনিকদের অন্ত্যেষ্টিক্রিয়া ও শেষকৃত্য সংক্রান্ত আনুষ্ঠানিকতায় বিএসবিকে অধিকতর সম্পৃক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা পর্যায়ের অবসরপ্রাপ্ত কর্মীদের মিলনমেলা ও সহায়তার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে বিএসবি কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।

এছাড়া, চিকিৎসা সেবার সম্প্রসারণে অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের পরিবারের চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে ৬১টি জেলায় মেডিক্যাল স্টোরের সংখ্যা বৃদ্ধি এবং প্রয়োজনীয় জীবন রক্ষাকারী ঔষধ সংগ্রহ বৃদ্ধির জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।

বিজ্ঞাপন