মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

৫ জেলায় বিজিবি মোতায়েন, ৩০ জুন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা

৫টি জেলায় বিজিবি মোতায়েন, ৩০ জুন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

৫ জেলায় বিজিবি মোতায়েন, ৩০ জুন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা

দেশের ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সোমবার বাহিনীটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া, দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা প্রস্তুত (স্ট্যান্ডবাই) থাকবেন।

এর আগে সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও গোপালগঞ্জে সামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা মোতায়েনের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এদিকে, ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সদর দপ্তর সতর্কতা জারি করে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১৮ হাজার পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় গ্রেপ্তারও হয়েছেন বেশ কয়েকজন।

বিজ্ঞাপন