শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে লাইভস্ট্রিম চলাকালীন গুলি করে হত্যা জনপ্রিয় টিকটকার সেজার গাস্টেলুমকে রাজধানীতে তরুণীর খণ্ডিত দেহ উদ্ধার, পুলিশ তদন্ত শুরু ইউক্রেনে রুশ হামলায় ছয়জন নিহত, ড্রোন ভূপাতিত ইউক্রেনে রুশ হামলায় নিহত ছয়, ৬০৫ ড্রোন ভূপাতিত করেছে মস্কো ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৯৫ মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব
রাজনীতি

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে নতুন সার্চ কমিটি গঠন

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য নতুন সার্চ কমিটি গঠন করেছে সরকার।

দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে নতুন সার্চ কমিটি গঠন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নতুন নিয়োগের লক্ষ্যে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

এই কমিটি চেয়ারম্যান ও দুই কমিশনার পদের জন্য ছয়জনের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। সেখান থেকে তিনজনকে নিয়োগ দেওয়া হবে, যার একজন হবেন চেয়ারম্যান।

দুদক সূত্র জানায়, কমিশন শূন্য থাকায় তিন মাস ধরে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে সংস্থাটি। অনুসন্ধান ও তদন্ত চললেও অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে অনুমোদনের অভাবে।

নতুন মামলা দায়ের, চার্জশিট অনুমোদন, সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ এবং সন্দেহভাজনদের বিদেশযাত্রা নিষিদ্ধ করার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন