বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

দুদকের বাছাই কমিটির প্রধান বিচারপতি রেজাউল হক

দুদকের নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।

দুদকের বাছাই কমিটির প্রধান বিচারপতি রেজাউল হক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থবিরতা কাটাতে এবং নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য ৫ সদস্যের সার্চ কমিটি গঠনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা ও আইনি বাধ্যবাধকতা মেনে এই কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক।

সার্চ কমিটির গঠন ‘দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’ অনুযায়ী করা হচ্ছে। সদস্য হিসেবে থাকবেন বিচারপতি রাজিক আল জলিল (হাইকোর্ট বিভাগ), বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদ বিভাগের সদ্য বিদায়ী সচিব।

প্রধান বিচারপতি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির নাম মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছেন, যার ফলে সার্চ কমিটি দ্রুত প্রজ্ঞাপন জারির পথ সুগম হয়েছে।

এই সার্চ কমিটি দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদের বিপরীতে প্রতিটি পদের জন্য ২ জন করে মোট ৬ জন যোগ্য ব্যক্তির নাম চূড়ান্ত করবে। পরবর্তীতে এই তালিকা রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে এবং রাষ্ট্রপতি সেই তালিকা থেকে তিনজনকে নিয়োগ দেবেন, যাদের মধ্যে একজন হবেন চেয়ারম্যান।

গত মার্চ মাসে তৎকালীন চেয়ারম্যান আব্দুল মোমেন এবং অন্য দুই কমিশনার পদত্যাগ করার পর থেকে দুদক প্রায় সাড়ে তিন মাস ধরে সম্পূর্ণ নেতৃত্বহীন অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন