সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামালপুরে বিএনপির নেতাকে হত্যার হুমকি, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

জামালপুরে বিএনপির নেতাকে হত্যার হুমকি, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

জামালপুরে বিএনপির নেতাকে হত্যার হুমকি, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

জামালপুরের ইসলামপুর উপজেলায় ‘মুজিব শতবর্ষ’ লোগো সংযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপির অঙ্গসংগঠন সেচ্ছাসেবক দলের এক নেতাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ওই নেতার নাম মোহাম্মদ সবুজ, যিনি চিনাডুলী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

চিঠির খামে বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। খামের ওপর প্রাপকের ঠিকানায় মোহাম্মদ সবুজের নাম ও ঠিকানা লেখা রয়েছে। খামের ভেতর হলুদ রঙের কাগজে হাতে লেখা চিরকুটে কুরুচিপূর্ণ ভাষায় হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘...তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোন বাপ আছে তোকে বাঁচাবেনি।’ এই চিঠি ডাকযোগে পাঠানো হয়েছে, তবে পাঠকের পরিচয় এখনও জানা যায়নি।

হুমকি পাওয়া মোহাম্মদ সবুজ বলেন, ‘আমি তখন বাইরে ছিলাম। পরে শুনতে পারলাম আবু তালেব নামে একজন লোক চিঠিটি আমাদের বাড়ির সামনে এসে ফেলে চলে যায়। ডাক অফিসে গিয়ে জানতে পারলাম, এটি ইসলামপুরের ওই ঠিকানায় দেওয়া হয়েছে। আমার বিএনপি, আওয়ামী লীগ কারও সাথে শত্রুতা নেই। কে যে দিলো আমি বলতে পারছি না।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাইয়ূম গাজী জানান, ‘বিষয়টি আমার জানা নেই। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি।’

বিজ্ঞাপন