গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে তারা এই মিছিল করে।
বিক্ষোভকারীরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলে জড়ো হন। পরে বেলা সাড়ে এগারোটার দিকে তারা মিছিল বের করেন এবং বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়, স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি ও এসআরবি শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন ছিল।
বিক্ষোভের সময় গোপালগঞ্জ সরকারি কলেজের গেটে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লেখা ব্যানার টানানো হয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সাইনবোর্ড খুলে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে নতুন সাইনবোর্ড স্থাপন করা হয়।
এদিকে, প্রশাসনের কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।