ভোটাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখতে শিল্পীদের কাজ করতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, শিল্পীদের জন্য একটি ট্রাস্ট গঠনের দাবি সরকার পূরণ করবে।
তিনি বলেন, শিল্পীদের সতর্ক থেকে দেশের জন্য প্রকাশ্যে কাজ করার আহ্বান জানানো হয়েছে। শিল্পীদের ভূমিকা গণতন্ত্র রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠক শেষে শিল্পী সংঘের নেতারা জানান, টেলিভিশন শিল্পী কলাকুশলীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করতে হবে। এর মাধ্যমে অসুস্থতা বা যে কোন সংকটে শিল্পীরা দ্রুত সহায়তা পেতে পারবেন।