শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গোপালগঞ্জে হাসপাতালে হামলা: যুদ্ধাপরাধের অভিযোগ

গোপালগঞ্জের হাসপাতালে হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব।

গোপালগঞ্জে হাসপাতালে হামলা: যুদ্ধাপরাধের অভিযোগ

গোপালগঞ্জের একটি হাসপাতালে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলেন, 'আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে?' তিনি আরও উল্লেখ করেন, 'এটাকে যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়।'

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতালে হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে।

এছাড়া, ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলে চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুজান মাহমুদ বলেন, হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বিজ্ঞাপন