সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩ জন শনাক্ত হয়েছে।

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩

দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছেন।

সোমবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে, যা চলতি বছরের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে, যার ফলে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন