মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯ জনে পৌঁছেছে

হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫৯ জনে পৌঁছেছে, নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৩ জন।

হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে ৭৫৯ জনে পৌঁছেছে

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যার বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৮টা পর্যন্ত এই হিসাব প্রকাশ করা হয়।

চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৬১৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১২ হাজার ৩৭৬ জন হয়েছে।

বিজ্ঞাপন